১৫ শতাংশ কর্মী ছাঁটাই করছে গোপ্রো

২০ আগষ্ট, ২০২৪ ১৬:৩২  

অ্যাকশন ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান গোপ্রো চলতি বছরে তাদের মোট জনবলের ১৫ শতাংশ ছাঁটাই করবে বলে ঘোষণা দিয়েছে। পরিচালন ব্যয় কমানোর লক্ষে পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে এই ছাঁটাই হবে। খবর রয়টার্স।

খবরে বলা হয়, চলতি বছরের শেষ নাগাদ অন্তত ১৩৯ জন কর্মীকে ছাঁটাই করা হবে। তৃতীয় প্রান্তিক থেকে এই ছাঁটাই প্রক্রিয়া শুরু হতে পারে।

সর্বশেষ হিসাব অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকের শেষ নাগাদ কোম্পানিটিতে মোট ৯২৫ জন ফুলটাইম কর্মী ছিলো।

ডিবিটেক/বিএমটি